শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ব্যানার-পোস্টার লাগানো নিষিদ্ধ

মোহাম্মদ খাইরুল আমিন • 11 অক্টোবর 2023, 02:29 দুপুর • 441 বার পঠিত
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ব্যানার-পোস্টার লাগানো নিষিদ্ধ

আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া সকল প্রকার ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে। রেজিস্টার জেনারেল মো.গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

১০ অক্টোবর দেয়া বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার্থে আইনজীবী সমিতি ভবনসহ কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়। প্রশাসনের অনুমতি ছাড়া কোর্ট প্রাঙ্গণে (আইনজীবী সমিতি ভবনসহ) সকল প্রকার পোস্টার ও বানার লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এরই মধো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পোস্টার ও ব্যানার লাগানো থাকলে তা তিন দিনের মধ্যে অপসারণে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।