সুপার সাইক্লোনের আঘাতে বিপর্যস্ত নিকারাগুয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
18 নভেম্বর 2020, 06:50 বিকাল
•
215 বার পঠিত
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। ঘূর্ণিঝড় ‘ইটা’র প্রভাব না কাটতেই মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ভয়াবহ সুপার সাইক্লোন ‘আয়োটা’র আঘাতে বিধ্বস্ত দেশটি ।
ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে ঘর-বাড়ি হারিয়েছেন হাজারো মানুষ।
তবে ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট কারণ শক্তিশালী এই ঝড়ের প্রভাবে অঞ্চলটির বেশিরভাগ বিদ্যুত, টেলিফোন এবং এবং ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেতার সম্প্রচারও।
মঙ্গলবার আয়োটার প্রভাবে উত্তরপূর্বাঞ্চলীয় নিকারাগুয়ায় উড়ে গেছে বাড়িঘরের ছাদ, উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি, পাম গাছ। সোমবার রাতে ঘণ্টায় ১৫৫ মাইল বাতাসের বেগ নিয়ে নিকারাগুয়ার ওপর দিয়ে বয়ে যায় আয়োটা।

সকাল ৬ টার দিকে ঝড়ের শক্তি কমে বাতাসের বেগ নেমে আসে ঘণ্টায় ৮৫ মাইলে। এরপর ঝড়টি নিকারাগুয়ার উত্তরাঞ্চল পার হয় বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।