সুন্নত ও ওয়াজিব নামায আদায় করার সময় আওয়াজ করে তাকবীর বলা যাবে কি?
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 নভেম্বর 2022, 11:49 দুপুর
•
1,000 বার পঠিত
১৩০৮: প্রশ্ন
অনেক মানুষকে দেখা যায়, তারা একা সুন্নত ও ওয়াজিব নামায আদায় করার সময় এমন আওয়াজ করে তাকবীর বলে যার আওয়াজ তার আশপাশের মানুষ ভালোভাবে শুনতে পায়। আমার প্রশ্ন হল, এতে তার নামাযের কোনো ক্ষতি হবে কি?
উত্তর:
উল্লেখিত অবস্থায় উচ্চ স্বরে তাকবীর বলা সুন্নত পরিপন্থী। আর যদি তা অন্যের ইবাদতে বিঘ্ন ঘটার কারণ হয় তাহলে আরো আপত্তিকর। তাই এ থেকে বিরত থাকা জরুরি। তবে এ কারণে নামায নষ্ট হবে না।
-রদ্দুল মুহতার ২/৮০