শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সুন্দরবনে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’

অনলাইন নিউজ পোর্টাল • 19 মে 2021, 12:32 দুপুর • 299 বার পঠিত
সুন্দরবনে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’

চলতি সপ্তাহে সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। ভারতের আলিপুর আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, এ ঘূর্ণিঝড় আগামী ২৩ থেকে ২৫ মে’র মধ্যে বঙ্গোপসাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এর বরাতে জানা যায়, ঘূর্ণিঝড়টি এ মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এ ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে। 

তাদের মতে, জলবায়ু সংকটের প্রভাবেই বিশ্বজুড়ে আবহাওয়ার এমন বিরূপ প্রতিক্রিয়া। এ সুপার সাইক্লোন আম্পানের মতো ভয়ংকর রূপ নিয়ে ফের তছনছ করে দিতে পারে। আপাতত ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন আবহাওয়াবিদেরা।