শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুন্দরবনে ৩ মাস ভ্রমণ ও মাছ ধরা নিষিদ্ধ

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2022, 03:34 দুপুর • 370 বার পঠিত
সুন্দরবনে ৩ মাস ভ্রমণ ও মাছ ধরা নিষিদ্ধ

বুধবার থেকে টানা তিন মাস সুন্দরবনে ভ্রমণ ও মাছ ধরা নিষিদ্ধ করল বন বিভাগ। জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও প্রজনন মৌসুমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দো একটি সংবাদ মাধ্যমকে জানান, ‘‘প্রজনন ঋতুর কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়।’’

তিনি জানান, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে ভ্রমণ ও মাছ ধরা নিষিদ্ধ থাকবে। 

এই সময়ে সুন্দরবনের নিরাপত্তা আরো জোরদার করা হবে বলেও তিনি জানান।