শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুনামগঞ্জে সিমেন্টসহ যাত্রীবাহী ট্রলার ডুবি

অনলাইন নিউজ পোর্টাল • 21 নভেম্বর 2020, 11:10 রাত • 266 বার পঠিত
সুনামগঞ্জে সিমেন্টসহ যাত্রীবাহী ট্রলার ডুবি

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বরইয়া নদীতে ৬০ বস্তা সিমেন্টসহ একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রলারের ছাদে থাকা ৬০ বস্তা সিমেন্টসহ ব্যবসায়ীদের মালামাল তলিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

জানা গেছে, বরইয়া নদীর জয়শ্রী বাজার ঘাট থেকে প্রতিদিন পাশের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ঘাট পর্যন্ত একটি ট্রলার যাত্রী পরিবহন করে। পাশাপাশি ট্রলারটিতে বিভিন্ন দোকানের মালামালও বহন করা হয়। আজ সাচনাবাজার থেকে ছেড়ে আসা ট্রলারটি রাত ৮টার দিকে জয়শ্রী গ্রামের সামনে পৌঁছায়। তখন ট্রলারটি উল্টে ডুবে যায়।

নৌযানটিতে ১৫-২০ জন যাত্রী ও ৬০ বস্তা সিমেন্টসহ মনিহারি দোকানের মালামাল ছিল। ট্রলারটি উল্টে গেলে অনেকে সাঁতরে তীরে উঠে পড়েন। 

ধরমপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।