শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা, চালক রিমান্ডে

অনলাইন নিউজ পোর্টাল • 04 জানুয়ারী 2021, 03:14 দুপুর • 784 বার পঠিত
সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা, চালক রিমান্ডে

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি শহীদ মিয়াকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে দিরাই থানা থেকে তাকে আদালতে আনা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজেশ বড়ুয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে রিমান্ড শুনানি শেষে বিচারক ৩ দিনের আদেশ দেন। 

এর আগে শনিবার এ ঘটনায় গ্রেফতার চালক শহীদ মিয়াকে ঢাকায় নেয়া হয় বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই সুমন মালাকার।

তিনি বলেন, বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতারের পর প্রথমে সিআইডি সুনামগঞ্জ কার্যালয়ে নেয়া হয়। এরপর তাকে ঢাকায় আনার পর আবার তাকে ফিরিয়ে নিয়ে দিরাই থানায় হস্তান্তর করা হয়। শনিবার ভোর ৬টায় ঢাকা থেকে সুনামগঞ্জে এসে নামার সময় পুরাতন বাস স্টেশন থেকে সিআইডি পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় ২৭ ডিসেম্বর গভীর রাতে রশিদ আহমদ নামের হেলপারকে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছাতকের বুরাইরগাঁও থেকে আটক করে।

সুনামগঞ্জের এসপি মো. মিজানুর রহমান জানান, চালক শহীদ মিয়াকে সিআইডি পুলিশ নানা কৌশলে ঢাকা থেকে সুনামগঞ্জে এনে ভোর ৬টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন থেকে আটক করেছে।