শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুনামগঞ্জ শহরের পানি একটু একটু করে কমছে

মোহাম্মদ খাইরুল আমিন • 20 জুন 2022, 06:34 বিকাল • 254 বার পঠিত
সুনামগঞ্জ শহরের পানি একটু একটু করে কমছে

সুনামগঞ্জের মানুষ কয়েক দিন দুর্ভোগের মধ্যে থাকার পর এবার একটু আশাবাদী হয়ে উঠছেন। কারণ, শহর থেকে পানি একটু একটু করে নামতে শুরু করেছে। পানির নেমে যাওয়ার গতি খুবই ধীর। কিন্তু এর মধ্যে আশার আলো এই যে, পরিস্থিতি আগের চেয়ে আর খারাপ হওয়ার সম্ভাবনা নেই।

গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত সুনামগঞ্জের ভয়াবহ পরিস্থিতি ছিল৷ এই শহরটি ছিল বিচ্ছিন্ন। পানি নামছে এখন। এছাড়া বৃষ্টিও গত কয়েকদিনের চেয়ে অনেক কম হচ্ছে। মানুষ এই জন্য আশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। 

তবে এখনো শহরটির ৯০ ভাগ ঘরবাড়িতে বন্যার পানি আছে। মানুষের পক্ষে ঠিক এখনই তাই বাড়ি ফেরা সম্ভব না। তাদের আরো অপেক্ষার প্রহর পার করতে হবে। 

কিছু কিছু দোকানপাট এর মধ্যে খুলতে শুরু করেছে। যারা নিজেদের বাড়িঘরে আছেন তারা প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে বাড়ি থেকে বেরও হচ্ছেন, দোকানপাটে যাচ্ছেন। অবশ্য নৌকা ছাড়া যাতায়াত অসম্ভব। কারণ, রাস্তা ঘাটে এখনো কোথাও হাঁটু পানি। কোথাও বা পানি কোমর সমান।