সুনামগঞ্জ সাত বসত বাড়ি ও নগদ টাকার বান্ডিল সহ আগুনে পুড়ে ছাই
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মঙ্গলবার মধ্যরাতে সাতটি বসতঘর ও দুটি ধানের গোলাঘর এবং নগদ টাকার বান্ডিলও আগুনে পুড়ে ছাই হয়েছে। উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নতুনহাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুনহাটি গ্রামে বিদ্যুতের শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন সাতটি ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ জন দ্রুত আগুন নেভাতে এগিয়ে এলেও কিছুক্ষণের মধ্যেই ছয় ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় দুটি ঘরে রাখা ৫০০ মন ধানের ঘোলা পুড়ে যায়; ছাই হয় টাকার বান্ডিলও।
তবে জানা যায় আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
এদিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।