শুল্ক অব্যাহতি নিয়ে সমঝোতার সুযোগ আছে চীন-যুক্তরাষ্ট্রের
অনলাইন নিউজ পোর্টাল
•
01 জুন 2021, 08:36 সকাল
•
816 বার পঠিত
স্বল্পমেয়াদে চীনা পণ্যে হয়তো শুল্ক মওকুফ বা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি তাদের নিজেদের মধ্যকার উত্তেজনা প্রশমনে ঐকমত্যে পৌঁছার ভালো সুযোগ রয়েছে।
এমনটাই মনে করছে চীনভিত্তিক থিংকট্যাংক চায়না ফাইন্যান্স ৪০ ফোরাম (সিএফ৪০)। খবর রয়টার্স। শনিবার চীনা থিংকট্যাংক সিএফ৪০ এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্যের সমর্থকরাও বলছেন, ওয়াশিংটনের উচিত চীনা পণ্যে শুল্ক হ্রাস করা এবং বাণিজ্য উত্তেজনা নিরসনে নতুন আলোচনা শুরু করা। থিংকট্যাংকটির সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও আর্থিক প্রতিষ্ঠান। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের সঙ্গে দফায় দফায় বাণিজ্য আলোচনা করলেও লক্ষণীয় কোনো ফল পায়নি।