শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শুক্রবার থেকে সব কল-কারখানা খোলা থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 05 আগস্ট 2021, 05:04 বিকাল • 166 বার পঠিত
শুক্রবার থেকে সব কল-কারখানা খোলা থাকবে

বর্তমান করোনা ভাইরাসের পরিস্থিতির কথা ভেবে সারা দেশে ৫ আগস্ট পর্যন্ত জারি থাকা বিধি-নিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার জারি করা এই প্রজ্ঞাপনে বিধিনিষেধের শর্তে দুটি পরিবর্তন আনা হয়েছে।

এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলমান এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে সব ধরনের শিল্প ও কল-কারখানা।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল উন্মুক্ত করে দেয়া হয়েছে। এই দুটি পরিবির্তন ছাড়া আগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বিধি-নিষেধের সব শর্ত বলবৎ থাকবে ১০ তারিখ পর্যন্ত। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধের ঘোষণা আগেই জানিয়েছিল সরকার।
তবে ৩০ জুলাই এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয় যে ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প ও কল-কারখানা খোলা থাকবে। তবে ওই প্রজ্ঞাপনে শুধু রফতানি কল-কারখানা খোলার সিদ্ধান্ত জানানো হলেও বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে সব ধরণের কল-কারখানা খুলে দেয়ার কথা জানানো হয়।