শুক্রবার সারা দেশে ১ মিনিটের ‘ব্ল্যাক আউট’
মোহাম্মদ খাইরুল আমিন
•
24 মার্চ 2022, 07:16 বিকাল
•
424 বার পঠিত
আগামীকাল ২৫ মার্চ গণহত্যা দিবসে সারা দেশ এক মিনিটের জন্য ব্ল্যাক আউটে থাকবে। এই তথ্য আজ বৃহস্পতিবার জানানো হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়, ২৫ মার্চ শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। কেপিআই ও জরুরি স্থাপনাগুলো এই কর্মসূচির বাইরে থাকবে। এই রাতে কোথাও কোনও আলোকসজ্জা করা যাবে না বলে জানানো হয়।
আগামীকাল ভয়াল ২৫ মার্চ। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।