শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শুক্রবার রাতে খুলছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ

অনলাইন নিউজ পোর্টাল • 05 অক্টোবর 2021, 05:24 বিকাল • 274 বার পঠিত
শুক্রবার রাতে খুলছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ

চট্টগ্রামের মেগা প্রজেক্ট কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেলের নির্মাণ কাজ শেষ হচ্ছে। আগামী শুক্রবার (৮ অক্টোবর) এই টানেল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

দেশের অন্যতম মেগা প্রজেক্ট কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেলের প্রথম চ্যানেলের পর দ্বিতীয় চ্যানেলের নির্মাণকাজ শেষ হবে ৮ অক্টোবর। এদিন দ্বিতীয় চ্যানেলের মুখ খোলার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টানেলের কাজগুলো খুব দ্রুত এগিয়ে চলছে। এজন্য নির্ধারিত সময়ের আগে টানেলটির কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল শুক্রবার খোলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বপ্নের প্রকল্প বঙ্গবন্ধু টানেলের একটা চ্যানেলের মুখ আগেই খুলে দেওয়া হয়। শুক্রবার মধ্যরাতে দ্বিতীয়টির নির্মাণকাজই শেষ হবে। এজন্য টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ শুক্রবার রাতে খুলে দেওয়া হবে।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ২০২২ সালের ২২ ডিসেম্বর টানেলের দ্বিতীয় চ্যানেল চালুর কথা থাকলেও মনে হচ্ছে তারও আগেই এটি চালু করা সম্ভব, যা সবার জন্য আনন্দের ব্যাপার।