শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ
অনলাইন নিউজ পোর্টাল
•
24 সেপ্টেম্বর 2020, 11:59 রাত
•
1,050 বার পঠিত
শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত গুলশান ১ ও ২, বনানী, বারিধারা, নতুন বাজার এবং সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস লিমিটেড।
ফলে বাসাবাড়ি, সিএনজি পাম্প, বাণিজ্যিক সংযোগসহ সব ধরনের গ্রাহকদের সাময়িক অসুবিধার মধ্যে পড়তে হবে। তিতাস গ্যাস জানিয়েছে, গুলশান গ্যাস স্টেশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ এবং লাইনে কম চাপ থাকে। শীত ও বর্ষায় এই সমস্যা বেশি হয়। গ্যাস পাইপলাইন স্থাপন এবং পুনঃস্থাপন কাজের সময়েও সরবরাহ বন্ধ রাখে কর্তৃপক্ষ।