শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শুক্রবার দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

মোহাম্মদ খাইরুল আমিন • 19 মে 2022, 08:27 রাত • 254 বার পঠিত
শুক্রবার দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে ,দেশের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।

 এদিকে জানা যায় ,লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় রাজশাহী, রংপুর, ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, মাদারীপুর, চাঁদপুর ও বাগেরহাট জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।