শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুগন্ধা নদীতে মিলল অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ

মোহাম্মদ খাইরুল আমিন • 21 আগস্ট 2022, 10:36 দুপুর • 358 বার পঠিত
সুগন্ধা নদীতে মিলল অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ

ঝালকাঠির নলছিটিতে গত (২০ আগস্ট) সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মগর ইউনিয়নের উত্তর মগর এলকায় থেকে উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন,রাতে ফোনে একজন থানায় খবর দেন নদীতে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি উলঙ্গ ও অর্ধগলিত অবস্থায় ছিলো। ময়নাতদন্তের জন্য রাতেই ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।