শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শুধু উত্তর আফগানিস্তানেই আইএস’র দুই হাজার জঙ্গি দাবি পুতিনের

অনলাইন নিউজ পোর্টাল • 17 অক্টোবর 2021, 08:44 সকাল • 304 বার পঠিত
শুধু উত্তর আফগানিস্তানেই আইএস’র দুই হাজার জঙ্গি দাবি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর উত্তর আফগানিস্তানে হাজার হাজার যোদ্ধা আছে। একথা তিনি এমন সময় বললেন যখন মস্কো আফগান পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী মঙ্গলবার থেকে অনুষ্ঠিতব্য বৈঠকে চীন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান অংশ নেবে।

পুতিন গত শুক্রবার সাবেক সোভিয়েত রাষ্ট্রের কমনওয়েলথ ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) শীর্ষ সম্মেলনে একটি ভিডিও ভাষণে বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, শুধুমাত্র উত্তর আফগানিস্তানে (আইএস) সদস্যদের সংখ্যা প্রায় দুই হাজার’।