শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুদের যন্ত্রনার মধ্যে বরিশালের নৌকার কারিগররা

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2020, 10:18 রাত • 811 বার পঠিত
সুদের যন্ত্রনার মধ্যে বরিশালের নৌকার কারিগররা

সুদের যন্ত্রনার মধ্যে বরিশালের নৌকার কারিগররা ধরে রেখেছেন তাদের ঐতিহ্য পেশা। করোনায় নৌকার বাজার মন্দা হওয়ায় হতাশায় রয়েছেন এ অঞ্চলের নৌকা তৈরির কারিগররা।

এছাড়া উচ্চ হারে সুদে টাকা নিয়ে পেশা টিকিয়ে রাখতে হচ্ছে তাদের। 

দক্ষ্যমূল্য বাড়ায় ও নৌকা তৈরি মালামাল বিক্রি করে লাভ বেশি না হওয়ায় হতাশায় দিন পার করছেন কারিগররা। তারপরও করোনাভাইরাস মহামারিতেও সাধ্যমত দক্ষিণাঞ্চলের নৌকার কারিগররা তৈরি করেছেন পেনিস ও গলুই নৌকা।

জানা গেছে, বছরের ছয় মাস নৌকার চাহিদা থাকে। এ সময়টাতে প্রত্যেক কারিগররা চান নৌকা তৈরি করে পুরো বছরের জীবিকা নির্বাহ করতে। এজন্য দিন-রাত পরিশ্রম করেছেন এসব কারিগররা। তবে যারা সাড়া বছরের উপার্জন মেটাতে পারেন না তাদের বছরের বাকি ছয় মাস সংসার চালানোর নেপথ্যে কাজ করে থাকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম। কারণ অধিকাংশ নৌকার কারিগর নির্ভরশীল ফরিয়া বা মধ্যস্বত্বভোগীদের ওপর।