শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সুদানের দারফুরে যুদ্ধে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে

মোহাম্মদ খাইরুল আমিন • 15 জুন 2022, 08:57 সকাল • 262 বার পঠিত
সুদানের দারফুরে যুদ্ধে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে

সুদানের অশান্ত দারফুর অঞ্চলে আরব ও অনারব গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে নিহতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।

জানা যায় পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল জেনিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে কোলবাস অঞ্চলে ৬ জুন আরব রিজিগাট এবং অ-আরব গিমির উপজাতির মধ্যে সর্বশেষ লড়াই শুরু হয়।

জাতিসংঘ বলছে,রিজিগাট ও গিমির গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে একটি জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি উপজাতির অন্য সদস্যরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিসের প্রতিবেদনে বলা হয়, ৬ জুন থেকে ১১ জুনের মধ্যে, ‘সংঘাতের কারণে ১২৫ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।’

  গিমির সম্প্রদায়ের ১০১ জন এবং রিজিগাটের ২৫ জন নিহত হয়েছে।