সুদানের ৬ রাষ্ট্রদূতকে বরখাস্তের নির্দেশ দিয়েছে সেনাশাসক
অনলাইন নিউজ পোর্টাল
•
29 অক্টোবর 2021, 04:48 দুপুর
•
916 বার পঠিত
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, কাতার ও ফ্রান্সে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত এবং সুইজারল্যান্ডের জেনেভা শহরে দেশটির মিশন প্রধানকে অব্যাহতি দিয়েছে সুদানের ক্ষমতাসীন সামরিক বাহিনী। এছাড়া অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বাড়িয়েছে দেশটির ক্ষমতা দখলে নেয়া সামরিক বাহিনী।
২৮ অক্টোবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সুদানে গত সোমবার অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এই অভ্যুত্থানের সমালোচনা করায় এই ছয় রাষ্ট্রদূতকে বরখাস্তের নির্দেশ দেয় সেনাশাসক।
গতকাল বুধবার সুদানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে রাষ্ট্রদূতদের বরখাস্তের ওই ঘোষণা দেন দেশটির সেনাশাসক।