শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সুদানে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় নিহত ২০ জন

অনলাইন নিউজ পোর্টাল • 26 জুলাই 2020, 12:37 দুপুর • 768 বার পঠিত
সুদানে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় নিহত ২০ জন

সুদানের দক্ষিণ দারফুরে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন। শনিবার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সম্প্রদায়ের একজন নেতা এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঘোড়া ও উটের ওপর সওয়ার হয়ে হামলাকারীরা এসেছিল। রাজ্যের রাজধানী নায়ালা থেকে ৫৬ মাইল দূরে উম দোস গ্রামে হামলাকারীরা এসে গুলি ছুঁড়তে শুরু করে।

সম্প্রতি উত্তর দারফুরে মিলিশিয়ারা সহিংসতা শুরু করলে ১৩ জুলাই সেখানে কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। এর পরই এই হামলার ঘটনা ঘটলো।

২০০৩ সালে দারফুরে খার্তুম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনারব বিচ্ছিন্নতাবাদীরা। এরপর থেকেই সেখানে সরকারি বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলে আসছে।