শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সুদানে নৌ ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 14 নভেম্বর 2020, 03:30 দুপুর • 316 বার পঠিত
সুদানে নৌ ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া

লোহিত সাগরের সুদানি উপকূলে একটি সামরিক নৌঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া। বুধবার এই খসড়া চুক্তির কথা জানানো হয়েছে।

প্রস্তাবিত এই নৌ-ঘাঁটিতে ৩০০ জন সেনা ও কর্মী অবস্থান করতে পারবে। এ ছাড়া থাকবে পারমাণবিক সরঞ্জামসহ জাহাজ। তবে একসঙ্গে চারটির বেশি জাহাজ নোঙর করতে পারবে না।

রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, চুক্তির খসড়া নিয়ে সুদানের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের কাছে চুক্তিটি পাঠানো হবে।

বিবৃতিতে ইঙ্গিত দেয়া হয়েছে, প্রাথমিকভাবে সুদান নৌঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে। এর বিপরীতে তারা রুশ যুদ্ধজাহাজ ও ক্রুদের সেবা প্রদানের জন্য সুদানের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের প্রস্তাব দিয়েছে।

রাশিয়া দেশটিকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়েছে।