সুদানে আইএসকে লক্ষ্য করে চালানো অভিযানে ৫ কর্মকর্তা নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
29 সেপ্টেম্বর 2021, 10:30 দুপুর
•
232 বার পঠিত
সুদানের গোয়েন্দা বিভাগ জানিয়েছে,আইএসের বিরুদ্ধে চালানো অভিযানে দেশটির পাঁচ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এক বিবৃতিতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত মঙ্গলবার খার্তুমে পাঁচজন কর্মকর্তা নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানে বিভিন্ন দেশের ১১ জন বিদেশি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চারজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে পালিয়ে যাওয়াদের আটকের চেষ্টা করা হচ্ছে।
এদিকে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, খারতুমের জাবরা এলাকার কাছে একটি বহুতল ভবন ঘিরে রেখেছিল পুলিশ। সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় লোকজনকে সরে যেতে বলা হয়।