সুদানে আইএস-এর সন্দেহভাজন চার সদস্য নিহত
সুদানে নিরাপত্তা বাহিনীর অভিযানে আইএস-এর সন্দেহভাজন চার সদস্য নিহত হয়েছে। রাজধানী খার্তুমে তারা নিহত হয় বলে জানিয়েছে দেশটির জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিস।
সোমবার দক্ষিণাঞ্চলীয় জাবরা জেলার এ ঘটনা ঘটে। এতে একজন সামরিক কর্মকর্তাও নিহত হন। আহত হয় অন্তত তিনজন। ঘটনার সময় সন্ত্রাসী গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনীর ওপর ভারী গুলি এবং রকেট চালিত গ্রেনেড ছুড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবাসিক এলাকার একটি বিল্ডিংয়ের মধ্যে নিরাপত্তা বাহিনী ও একটি গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকার প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার একই জেলায় ইসলামিক স্টেটের সঙ্গে এক সংঘর্ষে জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের পাঁচ সদস্য নিহত ও ছয়জন আহত হন। তাই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার সেখানে অভিযান চালায়। এসময় বিভিন্ন দেশের ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে তারা।