শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সুচিকিৎসায় ৯০ ভাগ যক্ষা রোগী সুস্থ হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 22 সেপ্টেম্বর 2021, 07:32 সকাল • 277 বার পঠিত
সুচিকিৎসায় ৯০ ভাগ যক্ষা রোগী সুস্থ হচ্ছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতি বছর দেশে গড়ে প্রায় ৩ লাখ মানুষ টিবি রোগে আক্রান্ত হয়। বর্তমানে কোভিডকালীন মহামারীতে অন্যান্য রোগের সাথে এই রোগের চিকিৎসাও স্বাস্থ্যখাতকে দিতে হচ্ছে। দেশের স্বাস্থ্যখাত কোভিড, ডেঙ্গু চিকিৎসার পাশাপাশি যক্ষ্মা রোগেরও সঠিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এর ফলে সরকারি স্বাস্থ্যসেবার মাধ্যমে যক্ষ্মা রোগে প্রতি বছর গড়ে ৯০ ভাগ মানুষ পুরোপুরি সুস্থ হচ্ছে।