শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সত্য সংবাদ যদি আমার বিরুদ্ধেও হয় কিছু মনে করবো না : বাবুনগরী

অনলাইন নিউজ পোর্টাল • 30 ডিসেম্বর 2020, 09:54 রাত • 132 বার পঠিত
সত্য সংবাদ যদি আমার বিরুদ্ধেও হয় কিছু মনে করবো না : বাবুনগরী

সাংবাদিকরা হলেন জাতির সম্পদ, দেশের যে কোন পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করা দেশপ্রেমিক সাংবাদিকদের নৈতিক দায়িত্ব বলেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী


বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হেফাজত আমীর বলেন, সাংবাদিকদের সঠিক ও সত্য সংবাদ যদি আমার বিরুদ্ধেও হয় তাতে আমি কিছু মনে করবো না। দেশপ্রেম ঈমানের অঙ্গ, আমরা দেশকে ভালবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাও আমদের ঈমানী দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকলেই আমাদের সবকিছু থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দীস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাসিক মঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি আবদুল্লাহ নাজিব, ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, মাওলানা এনামুল হাসান ফারুকী প্রমূখ।

পরে হেফাজত আমীর আগামী শুক্রবার হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে অংশ গ্রহণের জন্য দেশবাসীকে আহবান জানান।