শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে বালিশচাপায় হত্যা মাদকাসক্ত স্বামীর

অনলাইন নিউজ পোর্টাল • 05 জানুয়ারী 2021, 01:31 দুপুর • 236 বার পঠিত
স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে বালিশচাপায় হত্যা মাদকাসক্ত স্বামীর

রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে বালিশচাপায় শ্বাসরোধ করে হত্যা করেছে তার মাদকাসক্ত স্বামী।

সোমবার দিবাগত রাতে উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার ভোরে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ঘাতক স্বামী ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছে।

নিহতরা হলেন- একই এলাকার ফিরোজের স্ত্রী পলি খাতুন (২০) ও তার মেয়ে ফারিয়া (৫ মাস)।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। রাজধানীতে গ্রেফতার স্বামী ফিরোজকে রাজশাহীর পুটিয়া থানায় আনা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।