শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্থানীয় সরকারের ৯২ পদে ভোট চলছে

অনলাইন নিউজ পোর্টাল • 10 ডিসেম্বর 2020, 12:16 দুপুর • 747 বার পঠিত
স্থানীয় সরকারের ৯২ পদে ভোট চলছে

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, পাঁচ পৌরসভা, তিন ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, ৪ জেলা পরিষদ, ২ পৌরসভা ও ১০ উপজেলায় উপ-নির্বাচন হচ্ছে।

পৌরসভাগুলোর ভোট শুরু হয়েছে সকাল ৮টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, চলবে দুপুর ২টা পর্যন্ত। আর সকাল ৯টা থেকে শুরু হওয়া উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে পাঠানো সম্ভব না হওয়ায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপির সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এছাড়া আইনি জটিলতায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনও স্থগিত করা হয়েছে।

ফরিদপুরের ফরিদপুর পৌরসভা, মধুখালী পৌরসভা, মাদারীপুরের রাজৈর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা এবং গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে।