শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সস্ত্রীক পবিত্র ওমরাহ পালন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 10 মে 2021, 10:06 রাত • 312 বার পঠিত
সস্ত্রীক পবিত্র ওমরাহ পালন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পবিত্র ওমরাহ পালন করার পর সস্ত্রীক মক্কার পবিত্র কাবা ঘরে প্রবেশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার সৌদি নিরাপত্তাকর্মীদের বিশেষ নিরাপত্তায় তিনি ও তার স্ত্রী ওমরাহ পালন করেন। এ সময় তিনি সস্ত্রীক হাজরে আসওয়াদ পাথর চুম্বন করেন এবং কাবা ঘরের ভেতের প্রবেশ করেন।

সংবাদমাধ্যম জানায়, ওমরাহ পালনের আগে মদিনা সফর করে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেন তিনি। এসময় তিনি মসজিদে নববিতে নামাজ আদায় করেন ও ইফতার করেন।

এছাড়াও মক্কায় এসে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান খান। এ সময় তারা সাম্প্রতি মুসলিম বিশ্বের নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।