সস্ত্রীক করোনার টিকা নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
25 এপ্রিল 2021, 12:16 দুপুর
•
806 বার পঠিত
করোনার টিকা নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। শুক্রবার রাজধানী অটোয়ার একটি ফার্মেসিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯-এর টিকা নেন এই দম্পতি।
টিকা নেয়ার পর ফেসবুক লাইভে এসে ট্রুডো বলেন, ‘আজ সোফি এবং আমি ভ্যাকসিন পেয়ে খুব উচ্ছ্বসিত। আপনাদের পালা এলে আপনারাও অবশ্যই টিকা নেবেন।’
অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে বিতর্ক থাকায় কানাডায় শীর্ষ স্থানীয় প্রায় সকল রাজনৈতিক নেতারা এই ডোজ গ্রহণ করেন। তাদের মধ্যে অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড, টরন্টো মেয়র জন টরি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্যাটি হাজদু, এনডিপি নেতা জগমিত সিং এবং আরও অনেকেই রয়েছেন।