শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সশস্ত্র লড়াইয়ের প্রশিক্ষণ নিচ্ছে মিয়ানমারের তরুণেরা

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 12:24 দুপুর • 199 বার পঠিত
সশস্ত্র লড়াইয়ের প্রশিক্ষণ নিচ্ছে মিয়ানমারের তরুণেরা

মিয়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে লড়াই করতে অন্তত ১২০ তরুণ সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। সম্প্রতি নিজেদেরকে ‘সেনাবিরোধী নতুন শক্তি’ হিসেবে ঘোষণা দেয়া একটি দলের প্রকাশিত ভিডিও থেকে এ তথ্য জানা গেছে। ভিডিওতে তারা মিয়ানমারের ভাষায় ‘জনগণের জন্যে লড়াই’য়ে তাদের প্রস্তুতির কথা বলেছেন। সেখানে আরও দেখা যায়, ভোরের আলোয় তরুণরা একটি বনাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছেন।

ভিডিওটি প্রকাশ করা মিয়ানমারের ওই সংগঠনটি নিজেদেরকে চলমান সেনা শাসনবিরোধী নতুন শক্তি হিসেবে বিবেচনা করছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা মন মন জানিয়েছেন, ইউনাইটেড ডিফেন্স ফোর্স নামের এই বাহিনীটি বানানোই হয়েছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের নিয়ে, দমনপীড়নের হাত থেকে বাঁচতে যারা পালিয়ে এসেছেন। “আমরা এখানে তিন মাসের সামরিক প্রশিক্ষণ নিতে এসেছি, আমাদের সবারই একটাই লক্ষ্য, বিপ্লব। এখানে আসা বেশিরভাগেরই বয়স ২০ এর ঘরে, বেশিরভাগই ছাত্র। ৩৫, ৪০ বছরেরও অনেকে আছেন, তবে সবচেয়ে বেশি জেড প্রজন্মের,” বলেছেন মোন মোন।

মোন মোন জানিয়েছেন, এখন তাদের প্রশিক্ষণে ২০ নারীসহ প্রায় আড়াইশ জন অংশ নিচ্ছেন। মিয়ানমারজুড়ে তাদের সংগঠনের সদস্য প্রায় এক হাজার বলেও দাবি করেছেন তিনি।

বিক্ষোভকারীদের মধ্যে অনেকে এখন মিয়ানমারের সীমান্ত এলাকাগুলোতে জাতিগত সশস্ত্র বিভিন্ন বাহিনীর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। জানা যায়, তাদের এ সশস্ত্র প্রশিক্ষণ কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) নিয়ন্ত্রিত একটি এলাকায় হচ্ছে।