শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জানুয়ারী 2023, 02:21 দুপুর • 300 বার পঠিত
সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

কদিন ধরেই কনকনে শীতে কাঁপছে দেশ। প্রয়োজন ছাড়া ঘর কিংবা বাসা থেকে বের হচ্ছেন না কেউ। আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
 
আজ সকাল ৯টায় ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহায়া অফিস। এ জেলার কোথাও কোথাও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেছে যানবাহন।

জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সোমবার রাত থেকে মৃদু বাতাস বইছে। দুদিন ধরে সূর্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার সামান্য দেখা মিললেও শুক্রবার বেলা ১১টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। যা শনিবার পর্যন্ত থাকতে পারে।