শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্রমিক ছাঁটাই বন্ধ ও বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুন 2020, 08:09 রাত • 870 বার পঠিত
শ্রমিক ছাঁটাই বন্ধ ও বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ

সাভারের আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছাঁটাই বন্ধ করে বকেয়া বেতন ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো। বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের পাশে স্বাস্থ্যবিধি মেনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকরা জানায়, ঈদুল ফিতরের আগে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ছাঁটাই করা হলেও এখন পর্যন্ত মালিকপক্ষ বিষয়টির কোনো সমাধান করেনি। শ্রমিকরা কলকারখানা অধিদপ্তর, শিল্প পুলিশ, বিজিএমইএসহ বিভিন্ন সরকারি দপ্তরকে লিখিতভাবে অভিযোগ জানালেও কেউ বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ নেয়নি।

আগামী শনিবারের (২০ জুন) মধ্যে এ সমস্যার সমাধান না হলে বিজিএমইএ কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দেয় শ্রমিকেরা।