মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদুনে গ্যাস ছুড়ে সরাল পুলিশ

মোহাম্মদ খাইরুল আমিন • 03 নভেম্বর 2026, 07:05 সকাল • 5 বার পঠিত
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদুনে গ্যাস ছুড়ে সরাল পুলিশ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আবারো আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তবে কাঁদুনে গ্যাস ছুড়ে, লাঠিপেটা করে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে ৯টার দিকে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিতপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর পরপরই পুলিশ তাদের সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউএইজ কারখানার সুইং অপারেটর নাসিমা আক্তার বলেন, তাদের কারখানাসহ আশেপাশের কারখানার শ্রমিকরা সড়কে বের হলে পুলিশ জলকামান ব্যবহার করে গরম পানি নিক্ষেপ করে।

পরে কাঁদুনে গ্যাস ছুড়ে এবং লাঠিচার্জ করে, এতে অনেক শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেন এ পোশাক শ্রমিক।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “মঙ্গলবার সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় প্রবেশ করে হাজিরা ঠিক রাখার জন্য কার্ড পাঞ্চ করেন। পরে ৯টার দিকে শ্রমিকরা একে একে কারখানা থেকে বেরিয়ে সড়ক অবস্থান নেয়।

“তখন নিউএইজ, হা-মীম, ভার্চুয়াল বটম লিমিটেডসহ আশপাশের কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে যে যার মত চলে যাচ্ছিল তখনই পুলিশ লাঠিচার্জ করে কাঁদুনে গ্যাস ও গরম পাএ বিষয়ে জানতে শিল্প পুলিশ-২ আশুলিয়া অঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়াকে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েকদিন ধরেই বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও শ্রমিকদের আন্দোলন থামেনি।নি ছুড়ে। পরে শ্রমিকরা সরে যায়।”