সরকারি টেন্ডার এখন শতভাগ অনলাইনে সম্পাদিত হবে: প্রেস সচিব
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 মার্চ 2025, 03:29 দুপুর
•
167 বার পঠিত
বর্তমানে সরকারি টেন্ডারের ৬৫ শতাংশ কাজ অনলাইনে সম্পাদিত হলেও, এবার তা শতভাগ অনলাইনে সম্পাদিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।