শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সরকারি চাল বাজারজাত করণে নতুন পন্থা অবলম্বন

অনলাইন নিউজ পোর্টাল • 21 এপ্রিল 2021, 05:53 বিকাল • 805 বার পঠিত
সরকারি চাল বাজারজাত করণে নতুন পন্থা অবলম্বন

সরকারি বস্তা পাল্টে ভরতেন নিজস্ব সিল সম্বলিত বস্তায়। এরপর করতেন বাজারজাত। চট্টগ্রামে খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ সরকারি ১৪শ’ বস্তা চালসহ এক ব্যবসায়ীকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর ডিবি পুলিশের ডিসি (বন্দর) ফারুল উল হক।

ডিসি ফারুল উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাহাড়তলী চাল বাজারের মেসার্স মাহী ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪শ’ বস্তা চালসহ প্রতিষ্ঠানটির মালিক বাহার মিয়াকে গ্রেফতার করা হয়। জিজ্ঞসাবাদে তিনি সরকারি চালের বস্তা পরিবর্তন করে নিজস্ব সিল সম্বলিত বস্তায় প্যাকেটজাত করে খোলাবাজারে বিক্রির করার কথা জানিয়েছেন।