সরকারি চাকরিজীবীরা টানা ৩ দিনের ছুটিতে
সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৩ দিন ছুটি। বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবীর ছুটি। এর পরের দুদিন শুক্রবার ও শনিবার, সাপ্তাহিক ছুটি। ২৮ সেপ্টেম্বর থেকে তাই টানা ৩ দিনের ছুটি উপভোগের দরজা খুলে গেছে সরকারি চাকরিজীবীদের জন্য।
এমন সুযোগ তো সবসময় আসে না। তাই সরকারি চাকরিজীবীরা যার যার কর্মস্থল ছেড়ে স্বপরিবারে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন। বেড়ানোর সুযোগ এসেছে তাদের সামনে। আবার বাড়ি ছেড়ে দুরে যাদের কর্মস্থল তারা পাচ্ছেন বাড়ি ফেরার সুযোগ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকবে বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর। ২৯ ও ৩০ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় তারা পাবেন সাপ্তাহিক ছুটি। সব মিলে টানা ৩ দিন ছুটি।
১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন। এই দিনটি বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা উদযাপন করেন।
অনেকে আগে থেকে টিকিট কেটে রেখেছেন। বিভিন্ন পথে সরকারি চাকরিজীবীরা তাদের ছুটি কাটাতে কর্মস্থল ছাড়বেন। এই যাত্রা অনেকের ক্ষেত্রে শুরু হয়ে যাবে আজ অফিস শেষ করেই।