শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সরকারি চাকরিজীবীদের এখন থেকে স্বাভাবিক নিয়মে অফিসে উপস্থিতি

অনলাইন নিউজ পোর্টাল • 06 আগস্ট 2020, 05:55 বিকাল • 558 বার পঠিত
সরকারি চাকরিজীবীদের এখন থেকে স্বাভাবিক নিয়মে অফিসে উপস্থিতি

সরকারি চাকরিজীবীদের এখন থেকে স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। 
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এ তথ্য নিশ্চিত করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। 

সচিব বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনো সুযোগ নেই। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তান সম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না, নির্দেশনায় সেটাও বলা হয়েছে। 

অন্যদিকে, সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে আগের মত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে৷ 

উল্লেখ্য, করোনাভাইরাস ইস্যুতে বাসা থেকে কাজ করার সুযোগ পেয়েছিলেন সরকারি অনেক চাকরিজীবী।