শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

‘সরকারের দুর্নীতির’ তদন্ত চেয়ে দুদকে বিএনপির চিঠি

মোহাম্মদ খাইরুল আমিন • 11 এপ্রিল 2022, 02:47 দুপুর • 290 বার পঠিত
‘সরকারের দুর্নীতির’ তদন্ত চেয়ে দুদকে বিএনপির চিঠি

ক্ষমতাসীন দল এবং সরকারের ‘দুর্নীতির’ তদন্তের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিএনপি। দুটি সুনির্দিষ্ট বিষয়ের অভিযোগ তদন্ত করতে অনুরোধ করা হয়েছে। 

সোমবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি দুদক কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। চিঠি পৌঁছে দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

এর আগে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে জানান, দলের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত দুটি বিষয়ে তদন্ত করার জন্য দুদকে চিঠি দেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, দুদকের শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা দুর্নীতির যে বিষয়গুলো দিচ্ছি, সেগুলোর ওপরে সুষ্ঠু তদন্ত করে তা জাতির সামনে তুলে ধরবেন তারা, প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা আছে, তা গ্রহণ করবেন।’