সরকারের বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধ হচ্ছে পাটখাত: পাটমন্ত্রী
বর্তমান সরকার পাটখাতের উন্নয়ন, আধুকায়ন ও রফতানি বাণিজ্য সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা অকপটে স্বীকার করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এর সঙ্গে সংশ্লিষ্ঠ অংশীজনদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাসও দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)-এর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত (পাট) তসলিম কানিজ নাহিদা, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান এফ এম সাইফুজ্জামানসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সরকার পাট চাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখার পাশাপাশি কৃষকদের অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করছে। এজন্য সাম্প্রতিক বছরগুলোতে পাটের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পাটকলসমূহ নিরবচ্ছিন্নভাবে পাট সংগ্রহ করতে পারছে যা রফতানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কৃষকরাও পাটের সঠিক মূল্য পাচ্ছেন।