শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সরকার কতৃক দেয়া অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে

অনলাইন নিউজ পোর্টাল • 18 অক্টোবর 2021, 09:18 সকাল • 313 বার পঠিত
সরকার কতৃক দেয়া অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে

ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. ফরিদুল হক খান বলেছেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিতরণকৃত অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান, বিহার ও শ্মশানের ডাটাবেজ তৈরি করা হবে। এ লক্ষ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ মিসেস আরমা দত্ত এমপি এর নেতৃত্বে ৫ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী গতকাল রোববার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯৪তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।