সড়ক দুর্ঘটনায় নিহত খেলাফত মজলিসের নেতা মাওলানা আইয়ুব আলী
সড়ক দুর্ঘটনায় নিহত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আইয়ুব আলী
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা বৃহত্তর সিলেট জোনের সহকারী পরিচালক মাওলানা আইয়ুব আলী গতকাল বুধবার রাতে সিলেটের বিয়ানীবাজারে জলডুপ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা আইয়ুব আলীর মৃত্যুতে খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকীব অ্যাডভোকেট গভীর শোক প্রকাশ তার রূহের মাগফিরাত কামনা করেছেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, ১ নবজাতক ছেলে রেখে যান। কর্মজীবনে তিনি গোলাপগঞ্জ নাসরিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কমর্রত ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বড়লেখা তারাদরম কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।