শ্রেণিকক্ষ অপরিষ্কার রাখায় সাময়িক বরখাস্ত হলেন অধ্যক্ষ
করোনা মহামারীর কারণে দ্বীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। কিছুদিন পূর্ব থেকেই শ্ৰেণীকক্ষ পরিষ্কার করে শিক্ষাথ্রীদের উপযোগী করার কর্যক্রম চলছিল বেশ জোর দিয়ে।
কিন্তু রাজধানীতে এর ব্যতিক্রম পাওয়ায় মাশুল দিতে হল অধ্যক্ষকে। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়। আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল পরিদর্শনে গিয়ে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা এক রকম নয়। যারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের প্রতিটা আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে।