শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শরীয়তপুরে হচ্ছে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়

অনলাইন নিউজ পোর্টাল • 13 অক্টোবর 2021, 08:48 সকাল • 233 বার পঠিত
শরীয়তপুরে হচ্ছে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়

শিক্ষিত জনবলের মাদ্ধমেই দেশ হবে উন্নত। এজন্য দেশে যোগ্য মানব সম্পদ গড়তে উচ্চশিক্ষার বিকল্প নেই। সেই লক্ষেই ক্ষমতাসীন সরকার একের পর এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে যাচ্ছে। 
শরীয়তপুরে অনুমোদন করা হয়েছে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. মাহমুদুল আলম সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। গত ১০ জুন শরীয়তপুর -২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিগত অনুমোদনের প্রেক্ষিতে শরীয়তপুর জেলায় শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের নিমিত্তে যুগোপযোগী একটি খসড়া আইন প্রণয়ন করে এ বিভাগে প্ররণ করা হয়।

এদিকে শরীয়তপুরে এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করায় শরীয়তপুরের সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।