শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ চা নারী শ্রমিক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 19 আগস্ট 2022, 03:28 দুপুর • 495 বার পঠিত
শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ চা নারী শ্রমিক নিহত

মৌলভীবাজারের একটি চা বাগানে টিলা ধসে চার নারী চা শ্রমিকের প্রাণ গেছে। জেলার শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়ার চা বাগানে এই দুর্ঘটনা ঘটেছে।

যথাযথ মজুরির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি চলছে। এর মধ্যেই আজ শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন হিরা বুমেজ (৩৩), রিনা বুমেজ (২২) রাধা মালি (৪৫) ও পূর্ণিমা বুমেজ। 

শ্রীমঙ্গল থানার ওসি হুমায়ূন কবীর বলেন, ‘‘ঘর লেপার মাটি আনার জন্য বেলা ১২টার দিকে একদল চা শ্রমিক ওই বাগানের উড়িষ্যা টিলায় যান। তারা মাটি তোলার জন্য পাহাড়ের খোড়লে প্রবেশ করেন। এ সময় ধস নামলে চারজন চাপা পড়েন।’’

ওই দুর্ঘটনা ঘটার পর অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।