শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৭ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2021, 02:58 দুপুর • 673 বার পঠিত
শ্রীলঙ্কায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৭ জনের মৃত্যু

শ্রীলঙ্কায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জন মারা গেছেন। এছাড়া হাজার হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে দেশটির দশটি জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানী কলম্বোর পাশাপাশি অনেক জায়গার রাস্তা ঘাট ডুবে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে চরম বিপাকে পড়েছে পানিবন্দি মানুষ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টিতে দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের নদীগুলোতে গত সপ্তাহের শেষ নাগাদ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পানি প্রবাহিত হতে শুরু করে। এর ফলে নিম্নাঞ্চলের এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। বর্তমানে পাঁচ হাজারের মানুষ ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। বন্যায় ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক লাখ ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।