শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী পেলেন অর্থমন্ত্রীর দায়িত্বও

মোহাম্মদ খাইরুল আমিন • 25 মে 2022, 02:17 দুপুর • 400 বার পঠিত
শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী পেলেন অর্থমন্ত্রীর দায়িত্বও

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বুধবার দেশটির অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। দ্বীপ দেশটি বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। 

আজ সকালে বিক্রমাসিংহে নতুন দায়িত্বে শপথ নিয়েছেন।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কার্যালয় ঘোষণা করেছে যে, পূর্বসূরীর পদত্যাগের পর তার ঐক্যের সরকারে যোগদানে আমন্ত্রণ জানানোর দুই সপ্তাহ পর বিক্রমাসিংহে শপথ নিয়েছেন।

১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর এখনই শ্রীলঙ্কা তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট কাটাচ্ছে। তাদের বৈদেশিক মূদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। সবকিছুর দাম বেড়েছে দেশে। মানুষ বিক্ষোভ করছে। এই বিক্ষোভের মুখে আগের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বিক্রমাসিংহে।