শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলাতে আপত্তি মন্ত্রীর

মোহাম্মদ খাইরুল আমিন • 05 এপ্রিল 2022, 06:03 বিকাল • 239 বার পঠিত
শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলাতে আপত্তি মন্ত্রীর

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কেউ কেউ শ্রীলংকার জায়গায় বাংলাদেশকে বসিয়ে রায় দেন, এটা গ্রহণযোগ্য নয়। এই ধরনের মনোভাব মোটেও ঠিক নয়।’

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মন্ত্রী। সেখানে উঠে আসে চরম অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার কথা।

পরিকল্পনামন্ত্রী বলেন, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করা একদম ঠিক না। 

তিনি বলেন, ‘দুই দেশের সমাজ ও অর্থনীতি ভিন্ন। তাদের মূল্যায়ন তারা করবেন। আমরা সতর্কতার সঙ্গে আমাদের অর্থনীতি পরিচালনা করি।’

স্বাধীনতার পর ৭৪ বছরের ইতিহাসে শ্রীলঙ্কা এখন সবচেয়ে বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে। একটা সময়ে ভালো আয়োর একটি দেশে পরিণত হয়েছিল তারা। অর্থনীতি ছিল গ্রহণযোগ্য। কিন্তু আজ ঋণের বোঝা তাদের মাথার ওপর। ব্যাংকে নেই বিদেশি মুদ্রা। আমদানী বন্ধ। বিদেশি রাষ্ট্রের কাছে সাহায্যের জন্য হাত পাততে হচ্ছে। সব মিলে দেউলিয়া হওয়ার পথে দেশটি। 

দেশটি পড়েছে জনরোশেও। জনতা বিক্ষুব্ধ। প্রেসিডেন্ট ভবনের সামনে সহিংস বিক্ষোভের পর কারফিউ জারি করা হয়। এখন দেশটিতে জরুরি অবস্থা চলছে। এর মধ্যে প্রেসিডেন্টে গোটাবায়া রাজাপাকশের পদত্যাগের জন্য আন্দোলন চলছে।

পার্লামেন্টেও আজ মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে গোটাবায়ার জোট সরকার।