শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ দিল বাংলাদেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মে 2022, 07:57 বিকাল • 385 বার পঠিত
শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ দিল বাংলাদেশ

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ সামগ্রী উপহার দিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠান করে সরকার ও ওষুধ কোম্পানির পক্ষ থেকে এই ওষুধ শ্রীলঙ্কার হাই কমিশনার সুদর্শন সেনেভিরত্নের হাতে তুলে দেওয়া হয়।   

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে উপহার হস্তান্তর করা হয়। 

১৯৪৮ সালে স্বাধীনতার লাভের পর এখন সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। দেশটির অর্থনীতির চাকা ভেঙে গেছে। বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকায় অন্যান্য সামগ্রীর মতো ওষুধও পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। দেশটির চিকিৎসা খাতের জন্য ওষুধের ৮৫ শতাংশ রসদই আমদানি করতে হয়।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর হাসপাতালগুলোর অবস্থা খারাপের দিকে। ওষুধ শেষ হয়ে আসছে। এই অবস্থা চলতে থাকলে রোগীদের মৃত্যু ঠেকানো যাবে না বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন। 

এমন একটা পরিস্থিতিতে ওষুদ নিয়ে বাংলাদেশ দেশটির দিকে হাত বাড়াল। এই ওষুধের মধ্যে ১০ কোটি টাকার ওষুধ শিল্পোদ্যক্তারা দিয়েছেন, আর বাকিটা বাংলাদেশ সরকারের তরফ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে। 

জ্বালানী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে সব খাতে এখন ভূগছে শ্রীলঙ্কা। সবকিছুর দাম প্রচণ্ড বেড়েছে। কোনো কছিুই সহজলভ্য না। এই পরিস্থিতিতে দেশটির নাগরিকরা সরকারের বিরুদ্ধে ফুসছে। সরকার তবু চেষ্টা করে যাচ্ছে সংকট কাটাতে।