শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলংকায় জরুরি অবস্থা, দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট

মোহাম্মদ খাইরুল আমিন • 13 জুলাই 2022, 02:17 দুপুর • 675 বার পঠিত
শ্রীলংকায় জরুরি অবস্থা, দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে’র দেশ ছেড়ে পালানোর পর কয়েক ঘন্টার মধ্যেই দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংন্থা এএফপি এ কথা জানায়।

প্রধানমন্ত্রীর মুখপাত্র দিনুক কলম্বেজ জানায়, প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় পরিস্থিতি মোকাবেলার জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তীব্র অর্থনৈতিক সংকটে পতিত দেশটিতে ব্যাপক গণ আন্দোলনের মুখে প্রেসিডেন্ট পদত্যাগে বাধ্য হওয়ার পর তিনি দেশ ত্যাগ করলেন। এর আগে তার ভাই মাহিন্দা রাজাপাকশে আন্দেলনের মুখে পদত্যাগ করলে গোটাবায়ে রনিল বিক্রমা সিংহকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। অবশেষে তিনিও তার পদত্যাগের কথা ঘোষণা দেন।

এদিকে শ্রীলংকার রাজনৈতিক দলগুলোও ইতোমধ্যে একটি সর্বদলীয় ঐক্যমতের সরকার গঠনে রাজী হয়েছে।
পার্লামেন্টের স্পিকারের কাছে দেওয়া পত্রে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকশে তার পদত্যাগে সম্মত হওয়ার কথা আগেই জানিয়েছিলেন, সে অনুযায়ী আজ তার পদত্যাগ করার কথা।

গণ আন্দোলনের মুখে আত্মরক্ষার্থে পালিয়ে প্রতিবেশী মালদ্বীপে আশ্রয় নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে। দেশে নিত্যপণ্যে, জ্বালানি, শিশু খাদ্যের মারাত্মক সংকটের কারণে গত কয়েক মাসের প্রতিবাদ-বিক্ষোভের মুখে আজ বুধবার সকালে সপরিবারে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন গোটাবায়ে রাজাপাকসে। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

এর আগে ৭৩ বছর বয়সী শ্রীলঙ্কান নেতা, তার পত্নী ও এক দেহরক্ষীকে কড়া পুলিশ পাহারায় একটি অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয় এবং পরে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর অ্যানটোনভ-৩২ বিমানে চড়ে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছেন। বিমানবন্দরের এক কর্মকর্তা এএফপি’কে এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে গোটাবায়ের পদত্যাগের দাবিতে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ শ্রীলঙ্কা।